আলমগীর মানিক | ১২:৪৯ পিএম, ২০২৩-০১-২৫
আলমগীর মানিক
রাঙামাটি থেকে কাঠ ভর্তি করে ঢাকা যাওয়ার সময় রাঙামাটি চট্টগ্রাম সড়কের দেপ্পোছড়ি এলাকায় কাঠ ভর্তি ট্রাকে ভারি আগ্নিয়াস্ত্র দিয়ে অতর্কিত ব্রাশ ফায়ার করেছে একদল উপজাতীয় সন্ত্রাসী।
আজ বুধবার বেলা ১১টার দিকে রাঙামাটি সদর উপজেলাধীন দেপ্পোছড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
এতে করে কাঠ বোঝায় ট্রাকের তেলের টাংকি সহ গাড়ির বিভিন্ন স্থানের ১৩টির মত গুলি লেগেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ট্রাকের ড্রাইভার নজরুল জানান, তিনি রাঙামাটি থেকে কাঠ বোঝায় করে মানিক ছড়ি চেকপোষ্টে সকল প্রকার কাগজপত্র চেকিং শেষে ঢাকার উদ্দেশ্য রওনা দিয়ে দেপ্পোছড়ি নামক এলাকায় আসলে ভারি অস্ত্রসজ্জে সজ্জিত ৭-৮ জনের একদল উপজাতীয় সন্ত্রাসী রাস্তার উলটো দিক থেকে তার ট্রাকে অতর্কিত ব্রাশ ফায়ার শুরু করে।
এসময় ট্রাকের তেলের টাংকি ছিদ্র হয়ে তেল পড়তে থাকলেও প্রাণ রক্ষায় গাড়িটি চালিয়ে তিনি চম্পাতলি এলাকায় নিয়ে আসে।
পরবর্তিতে রাস্তার উপর অকেজো গাড়িটি রেখে তিনি স্থানীয়দের সহায়তায় ঘাগড়া আর্মি ক্যাম্পে আশ্রয় নেন।
এদিকে ঘটনার পরপরই মানিক ছড়ি থেকে ঘাগড়া পর্যন্ত সড়কে নিরাপত্তা বাহিনী সদস্যদের ব্যাপক উপস্থিত দেখা গেছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited