নিজস্ব প্রতিবেদক | ০২:৫৬ পিএম, ২০২৩-০১-২২
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগে দুর্ধর্ষ চুরি হয়েছে। শনিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখায় এই চুরির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে জানা গেছে, রোববার সকালে অফিসে এসে রাবিপ্রবি'র অর্থ ও হিসাব শাখার লকার সহ বিভিন্ন আসবাবপত্র লণ্ডভণ্ড দেখে ধারণা করা হয় যে চুরির ঘটনা ঘটেছে। অফিসে এসে কর্মকর্তারা লকারের চাবি খুঁজে না পাওয়ায় তারা বুঝতে পারেন যে, চুরি শেষে চোরেরা চাবিও নিয়ে গেছে ।
চাবি না থাকায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে নগদ ৪০ হাজার টাকা চুরি হয়েছে ।
এই বিষয়ে কোতোয়ালি থানা একটি অভিযোগ দাখিল করা হয়েছে ।
এমন চুরির ঘটনায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ উৎকন্ঠা তৈরি হয়েছে। চুরির ঘটনায় রাবিপ্রবি'র নিরাপত্তার বিষয় নিয়েও প্রশ্ন তুলছেন এখানকার সচেতন মহল। রাবিপ্রবিতে এবার প্রথম চুরির ঘটনা ঘটেছে। এখনি যদি রাবিপ্রবিতে নিরাপত্তা জোরদার করা না হয় যেকোনো সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এখানকার সচেতন মহল।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited