নিজস্ব প্রতিবেদক | ০৪:৫০ পিএম, ২০২৩-০১-২০
নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার নয় মামলার গ্রেফতারি পরোয়ানাসহ পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ কামাল হোসেন ( ৩৫ ) টুকুনকে রাঙামাটি পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে তাকে রাঙামাটি শহরের ওমদামিয়া হিল থেকে আটক করা হয়।
মোঃ কামাল হোসেন নোয়াখালীর সোনাইমুড়ি থানার মহিষখোলা গ্রামের মফিজ উল্লাহর ছেলে।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে কোতয়ালী থানার প্রাঙ্গনে ওসি মোঃ আরিফুল ইসলাম জানান, গত বুধবার রাতে তবলছড়ির ওমদামিয়া এলাকায় একটি বাসায় চুরি সংঘটিত হয়। থানায় অভিযোগের ভিত্তিতে বিভিন্ন তথ্যের ভিত্তিতে চোরাই মালসহ কামাল হোসেনকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে তার ঘর তল্লাশি করে মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটক কামাল হোসেনের নামে নোয়াখালী সোনাইমুড়ি থানায় ৯টি মামলা রয়েছে। একটি মামলায় সে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি। সে পলাতক ছিল।
চুরি ও মালামাল উদ্ধার ঘটনায় রাঙামাটি কোতয়ালী থানায় পৃথক দুটি মামলা হযেছে বলে জানান ওসি আরিফুল আমিন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited