নিজস্ব প্রতিবেদক | ১০:৫৯ এএম, ২০২৩-০১-১৫
নাইক্ষ্যংছড়িতে পুলিশের ওপর হামলাকারী জহির উদ্দিনকে গ্রেপ্তার করেছে নাইক্ষ্যংছড়ি থানা'র পুলিশ ও ১১ বিজিবি ।
শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে নাইক্ষ্যংছড়ি ও রামুর কচ্ছপিয়া ইউনিয়নের সীমান্তবর্তী মৌলভীরকাটা শাইড়িপাড়ার মাস্টার ঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, জহির উদ্দিন দীর্ঘদিন ধরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী, জামছড়ি, কম্বনিয়া সীমান্ত ব্যবহার করে মিয়ানমার থেকে গরু চোরাকারবারী করত। বৃহস্পতিবার চোরাই গরুর একটি চালান আটক করতে গেলে জহির উদ্দিনের নেতৃত্বে নুর মোহাম্মদ, আবুল মনসুরসহ কিছু নারী-পুরুষ পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে পাহাড়ি এলাকা থেকে জহিরকে গ্রেপ্তার করা হয়।এর আগে, সকালে বান্দরবান জেলা শহর থেকে নুর মোহাম্মদ ও আবুল মনসুরকে গ্রেপ্তার করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহা জানান, গ্রেপ্তার জহির পুলিশের ওপর হামলাকারী। তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগ রয়েছে। এ ছাড়া জহিরের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited