নিজস্ব প্রতিবেদক | ০৬:৫৬ পিএম, ২০২৩-০১-১৪
পার্বত্য রাঙামাটি জেলার বিলাইছড়ি জোন কর্তৃক আয়োজিত সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ।
আজ শনিবার ১৪ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি বিলাইছড়ি-১ ও ফারুয়া ২ টিমের মধ্যে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আহসান হাবিব রাজীব, পিপিএম, পিএসসি। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলার সকল প্রতিনিধিবৃন্দ, সকল ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
খেলা শেষে ফলাফল ঘোষনার পর বিজয়ী এবং রানার আপ টিমদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও উভয়দলের প্রত্যেক সদস্যকে মেডেল পড়িয়ে দেন প্রধান অতিথি। টুর্নামেন্ট শেষে শ্রেষ্ঠ খেলোয়াড় এবং শ্রেষ্ঠ উদীয়মান খেলোয়াড়কে বিশেষ সম্মাননা ও ট্রফি প্রদান করা হয়।
প্রধান অতিথি টুর্নামেন্টের ফলাফল দেখে আনন্দ প্রকাশ করেন এবং এই টুর্নামেন্টকে একটি প্রতিযোগীতামূলক ও সুস্থ সংস্কৃতির বিকাশে সহায়ক বলে মন্তব্য করেন। ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ চলমান রাখার আশাবাদ ব্যক্ত করেন জোন কমান্ডার। টুর্নামেন্টের ফলাফলে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।
এরকম সুশৃঙ্খল ও উৎসাহমূলক টুর্নামেন্ট এই অঞ্চলে এই প্রথম বলে জানায় স্থানীয়রা। বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্ট শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় এক মাইল ফলক হিসেবে ভূমিকা রাখবে এমন আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে সমাপ্তি হয় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর।
উল্লেখ্য, গত ০৭ জানুয়ারি ২০২৩ হতে শুরু হওয়া এই টুর্নামেন্টে বিলাইছড়ি, কেংড়াছড়ি ও ফারুয়া ইউনিয়নের মোট ছয়টি দল অংশগ্রহণ করে। পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বিলাইছড়ি জোনের ধারাবাহিক উদ্যোগের মধ্যে অন্যতম সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited