খাগড়াছড়ি প্রতিনিধি | ০২:৪৯ পিএম, ২০২০-১০-২২
খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটি। গত ১৫ই অক্টোবর ২০২০ জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত অনুমোদিত কমিটিতে মণিন্দ্র লাল ত্রিপুরাকে আহবায়ক ও প্রকৌশলী কেশব লাল দে’কে সদস্য সচিব করা হয়।
অনুমোদিত কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক কমিটি সম্পন্ন করার শর্তে দেওয়া হয়।
এতে আরো জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’র এক আদেশে দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এবং মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র সুপারিশে উক্ত আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত খাগড়াছড়ি জাতীয় পার্টির আহবায়ক মণিন্দ্র লাল ত্রিপুরা বলেন, সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করে তুলতে আমার সর্বাত্ত্বক চেষ্টা অব্যাহত থাকবে। সে সাথে আগামীতে ঐক্যবদ্ধ জাতীয় পার্টির যে কোন কর্মসূচী সফল ভাবে বাস্তবায়নসহ এদেশের মাটি ও মানুষের এ সংগঠন জাতীয় পার্টির সকল কার্যক্রম আরো সুদৃঢ হবে বলে তিনি মন্তব্য করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited