নিজস্ব প্রতিবেদক | ১২:১৯ এএম, ২০২৩-০১-০৫
রাঙামাটি কোতয়ালী থানা এলাকা থেকে ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, বাচ্চু মিয়া(৪৫), রমিজ আহম্মদ(৬০), আব্দুল গণি(৫৪), মোঃ রাসেল(৩৬), মামুনুর রশিদ(৪০), আব্দুর রহমান(৩৬), দুলাল সরকার(৫৮), সমেন্তু চাকমা(৩৩), সেকান্দার আলী(৪২)। আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এনিয়ে গত ২০ দিনে শহরে দুটি অভিযানে ১৬ জুয়াড়িকে গ্রেফতার করলো কোতয়ালী থানা পুলিশ।
বুধবার ভোর রাতে কোতোয়ালী থানা এলাকায় একাধিক জুয়ার আসরে অভিযান চালায় কোতয়ালী পুলিশ। পরে সেখান থেকে জুয়ার সরঞ্জামসহ ৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন বলেন, রাঙামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এ অভিযান চালানো হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের বিষয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, কোতয়ালী থানার এসআই(নিঃ) ক্য লাহ চিং মারমার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে জুয়া খেলার সাথে সম্পৃক্ত ০৯ জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে গত ১৪ ডিসেম্বর শহরের প্রতিভা ক্লাব থেকে ৭ জুয়াড়ি সুজয় চাকমা (২৫), নোয়া ধন চাকমা, বিজয় চাকমা (৩২), অরূপ মজুমদার(৩৮), ইদ্রিস আলী(৪৫), মোঃ রিদোয়ান (৩৫) ও সঞ্জিত কুমার দে (৬১)কে সরঞ্জাম ও জুয়ার বোর্ড থেকে চার হাজার ৬৮০ টাকা সহ গ্রেফতার করে কোতয়ালী পুলিশ।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited