আলমগীর মানিক | ১১:১৫ এএম, ২০২০-১০-২২
পাহাড়ে বিভিন্ন প্রকল্পের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে রাঙামাটির জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামানকে তার নিজ কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক) রাঙামাটিস্থ সমন্বিত কার্যালয়ের একদল কর্মকর্তা।
বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার সময় দূদকের সহকারি পরিচালকের নেতৃত্বে ঘন্টাব্যাপী চলে এই অভিযান। এসময় দুদকের পক্ষ থেকে রাঙামাটি জেলার দশ উপজেলায় বাস্তবায়নকৃত/বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের ফাইল তলব করা হয়।
দূদকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ত্রাণ ও পুনর্বাসন অফিসের অধীনে জেলার ১০টি উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হয়েছে এবং চলমান রয়েছে।
সেসব প্রকল্পগুলো নিয়ে নানা রকম অনিয়ম-দূর্নীতির অভিযোগ উঠেছে ইতিমধ্যে। তাই বিষয়টি আমলে নিয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রুকনুজ্জামানের কার্যালয়ে আমরা এই অভিযান পরিচালনা করেছি।
এসময় আমরা তার সাথে রাঙামাটিতে চলমান উন্নয়ন প্রকল্প, বাস্তবায়ন হওয়া এবং বাস্তবায়নাধীন প্রকল্পগুলো নিয়ে জানতে চেয়েছি। এসমস্ত প্রকল্প ও বরাদ্ধের ফাইলগুলো তার অনুমতিক্রমে তার কাছ থেকে আমরা নিয়ে নিয়েছি।
ফাইলগুলো যাচাই-বাছাই করার পাশাপাশি সংশ্লিষ্ট্য উপজেলাগুলোতে সরেজমিনে গিয়ে তদন্ত করবে দূদক। এরপর বিষয়টি লিখিত আকারে দুদক কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করা হলে সেখান থেকে প্রাপ্ত নির্দেশনানুসারে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির একজন সহকারী পরিচালক।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited