আলমগীর মানিক | ০১:২৬ এএম, ২০২২-১২-১৯
যোগদানের পরপরই মাত্র ৪২দিনের মধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক চোরাই মোটর সাইকেল উদ্ধারসহ সিন্ডিকেট চোর চক্রের সদস্যদের গ্রেফতার করার পাশাপাশি প্রথমবারের মতো একই সঙ্গে ৩০টি চোরাই মোবাইল ফোনসেট উদ্ধার ও একাধিক মাদক ব্যবসায়িদের গ্রেফতার, ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার করে চমক লাগিয়ে দেওয়া কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন’কে রাঙামাটি জেলার শ্রেষ্ঠ ওসি ঘোষণা দেওয়া হয়েছে।
রোববার সকালে রাঙামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ওসি আরিফুল আমিনকে শ্রেষ্ঠ ওসি’র স্বীকৃতি স্বরূপ পুরস্কার ক্রেষ্ট তুলে দেন রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম বার। সারাদেশের ন্যায় অভিন্ন মানদন্ডের আলোকে কোতয়ালী থানার ওসিকে রাঙামাটি জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
পুলিশ সুপার জানান, গত নভেম্বর ও ডিসেম্বর মাসে জেলা পুলিশ বিশেষ করে রাঙামাটিতে টিম কোতয়ালী, টিম ডিবি ও সাইবার ইউনিট কতৃক আমাকে ৩০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে দেখিয়েছে।
এদিকে সম্প্রতি রাঙামাটিতে মোটরসাইকেল উদ্ধার, মোটরসাইকেল চোর আটক, মাদক ও জুয়াড়ি গ্রেফতারসহ বেশ কিছু অপরাধীকে আটক করতে সক্ষম হয়েছে কোতয়ালী থানা। তাই জেলা পুলিশ এই জেলাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে আরিফুল আমিনকে নিবাচিত করা হয়েছে।
তিনি আরো বলেন, ভাল কাজের জন্য তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয় এবং জেলা পুলিশের পক্ষ হতে সম্মাননা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) জাহেদুল ইসলাম ও কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিনসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited