নিজস্ব প্রতিবেদক | ১১:৫৬ পিএম, ২০২২-১২-১৬
খাগড়াছড়ি জেলার দীঘিনালায় শ্বশুরবাড়ি যাবার পথে সড়ক দূর্ঘটনায় এক শিক্ষক নিহত হয়েছে| নিহত শিক্ষকের নাম মোঃ আবদুল আওয়াল(মিরাজ)| তিনি খাগড়াছড়ি সদর উপজেলার হরিকুঞ্জ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক| শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মধ্য বোয়ালখালী এলাকায় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে|
জানাযায় খাগড়াছড়ি সদর উপজেলার হরিকুঞ্জ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আওয়াল মিরাজ খাগড়াছড়ি সদর থেকে দীঘিনালা উপজেলার মেরুং এলাকায় শ্বশুর বাড়ী যাওয়ার পথে মধ্য বোয়ালখালী নামক এলাকায় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়| পরে তাকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন|
দীঘিনালা উপজেলার হাজাধন মনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু ছিদ্দীক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আবদুল আওয়াল মিরাজ আমার চাচাতো বোনের স্বামী| সে খাগড়াছড়ি থেকে আমার চাচার বাড়ীতে আসার পথে সড়ক দূর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান|
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited