নিজস্ব প্রতিবেদক | ০৯:৩৯ এএম, ২০২২-১১-২২
রাঙামাটির লংগদু উপজেলার ৪নংবগাচতর ইউনিয়নে অভিযান পরিচালনা করে বার লিটার দেশীয় চোলাই মদ সহ মোস্তফা (৫০) নামে একজন কে গ্রেফতার করেছে লংগদু থানা পুলিশ।
সোম বার (২১ নভেম্বর) সন্ধায় উক্ত ইউনিয়নের বৈরাগী বাজারে মাদক কারবারি মোস্তফার নিজের দোকানে অভিযান পরিচালনা করে ১২লিটার দেশীয় চোলাই মদ সহ তাকে আটক করে পুলিশ।
পুলিশ সুত্রে জানাযায়, লংগদু থানার এস.আই এনামুল হক, এস.আই আব্দুল খালেক ও এ এস.আই রিটন দে গোপন সংবাদের ভিত্তিতে বাজারের প্রায় শতাধিক লোকজনের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে তাৎক্ষণিক তার দোকান থেকে ১২ লিটার দেশীয় চোলাই মদ সহ তাকে গ্রেফতার করে।
স্থানীয় সুত্রে জানাযায়, উক্ত মাদক কারবারির বাড়ি বগাচতর ইউনিয়নের পেটান্যামছড়া ৯নং ওয়ার্ডে,কিন্তু বৈরাগী বাজারে তার দোকান রয়েছে, সেখানেই সে দীর্ঘদিন যাবত ব্যবসার পাশাপাশি গোপনে মাদকের ব্যবসা করে আসছে।
লংগদু থানার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দীন বলেন, মাদক সহ সকল অপরাদের বিরুদ্ধে আমাদের পুলিশ সর্বদা প্রস্তুত। মদক একটি সমাজকে ধবংস করে দিতে পারে তাই সকলকে এই বিষয় আরো সচেতন হতে হবে।উক্ত বিষয়টি আমি জানতে পেরে সাথে সাথে আমার পুলিশ দিয়ে অভিযান পরিচালনা করে ১২ (বার) লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু শেষে আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited