অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:০৪ এএম, ২০২২-১১-২১

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মহসিন কলোনী এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন রোমান।


রবিবার (২০ নভেম্বর) বিকালে রিজার্ভ বাজার মহসিন কলোনী এলাকার আগুনে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর হাতে প্রতি পরিবারকে ৩০ কেজি চাল ও ২টি করে কম্বল তুলে দেন।

রাঙামাটি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান এই ত্রাণ সামগ্রী বিরতণ করেন।


এ সময় স্বেচছাসেবকলীগ রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বদিউল আলম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ হারুনসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

এর আগে রাঙামাটি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবংরক্ষতিগ্রস্থ পরিবারগুলোর সাথে কথা বলে তাদের শান্তনা প্রদান করেন।