নিজস্ব প্রতিবেদক | ০৮:০৭ পিএম, ২০২০-১০-১৯
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব ২০২১ আয়োজনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা রাঙ্গামাটিস্থ বোর্ডের প্রধান কার্যালয় কর্ণফুলী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। আশীষ কুমার বড়ুয়া (যুগ্মসচিব), সদস্য প্রশাসন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নূরুল আলম নিজামী (অতিরিক্ত সচিব), তরুণ কান্তি ঘোষ, অবসর প্রাপ্ত অতিরিক্ত সচিব ও ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন, সুবিনয় ভট্টাচার্য্য, বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন, সজল কান্তি বনিক (উপসচিব), প্রতিনিধি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, আশীষ কুমার বড়–য়া (যুগ্মসচিব), সদস্য প্রশাসন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, ড. প্রকাশ কান্তি চৌধুরী (উপসচিব), সদস্য পরিকল্পনা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব), সদস্য বাস্তবায়ন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান রিজিয়ন কমান্ডার প্রতিনিধি মেজর মোঃ মাহবুবুল আলম, বিএম, আরএম রিজিয়ন, রাঙ্গামাটি জেলা প্রশাসকের প্রতিনিধি মোঃ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার, খাগড়াছড়ি জেলা প্রশাসকের প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার, রাঙ্গামাটি পুলিশ সুপার প্রতিনিধি মোঃ আবদুল আউয়াল চৌধুরী, সহকারী পুলিশ সুপার, খাগড়াছড়ি পুলিশ সুপার প্রতিনিধি মোঃ মেহেদী হাসান অতিরিক্ত পুলিশ সুপার, বান্দরবান পুলিশ সুপার প্রতিনিধি মোঃ আবদুল কুদ্দুস ফরাজী পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার, রাঙ্গামাাটি সিভিল সার্জন ডা: বিপাশ খীসা, খাগড়াছড়ি সিভিল সার্জন ডা: নুপুর কান্তি দাশ, ফাতেমা তুজ জোহরা উপমা, নির্বাহী অফিসার, রাঙ্গামাটি সদর উপজেলা, বান্দরবান সিভিল সার্জন প্রতিনিধি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স রাঙ্গামাটিও বান্দরবান সহকারী পরিচালক, মংছেনলাইন রাখাইন উপসচিব ও চেয়ারম্যানের একান্ত সচিব, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বোর্ডের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থার প্রতিনিধি/কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সোমবার বেলা দুপুর ১২টায় স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব ২০২১ প্রস্তৃতিমূলক সভায় সভাপতি বলেন, গত ১১-১৫ জানুয়ারি ২০২০ খ্রি. তারিখে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব ২০২০ জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে অত্যন্ত প্রশংসিত হয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী ১১-১৫ জানুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত সময়ে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উৎসব ২০২১ অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠান রাঙ্গামাটির চিং হ্লা মং চৌধুরী মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ উৎসবে তিন পার্বত্য জেলা হতে ৫০ জন এবং জাতীয় পর্যায় থেকে ৫০জন সর্বমোট ১০০জন অ্যাডভেঞ্চারার অংশগ্রহণের সুযোগ থাকবে। অ্যাডভেঞ্চার উৎসবে ট্রি ট্রেইল, কায়াকিং, ট্রি ট্রেইল রোপ কোর্স, মাউন্টেইন বাইক, জিপলাইন ইভেন্টসমূহ পরিচালনা, তিন পার্বত্য জেলায় ঝুঁকিপূর্ণ রাস্তা দ্রুত মেরামত ব্যবস্থা গ্রহণ ও এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে পত্র প্রেরণ, সরকারি নির্ধারিত স্বাস্থ্য বিধি কঠোরভাবে পালনের লক্ষ্যে অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশনের তারিখ হতে সর্বোচ্চ ৭২ ঘন্টা সময় সীমার মধ্যে করোনা নেগেটিভ সনদ দাখিল এবং সফল বাস্তবায়নের জন্য বিভিন্ন কমিটি ও উপকমিটি’র দায়িত্ব ও কর্তব্য পালন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত সকলে তিন পার্বত্য জেলায় অ্যাডভেঞ্চার উৎসব আয়োজন করায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে ভূয়সী প্রশংসা করেন এবং প্রতিবছর অ্যাডভেঞ্চার উৎসব আয়োজন করার জন্য সভাপতিকে অনুরোধ জানান।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited