নিজস্ব প্রতিবেদক | ০১:৪৩ পিএম, ২০২২-১১-১৩
সকল যানবাহন চালককে ট্রাফিক আইন মেনে সড়কে চলাচল করতে হবে। যানবাহনের ফিটনেস নিশ্চিত হয়েই গাড়ি রোডে নামাতে হবে। বান্দরবানে বেড়াতে আসা দেশি-বিদেশি পর্যটকদের সর্বোত্তম নিরাপদ যানবাহন সেবা প্রদান নিশ্চিত করতে হবে।
শনিবার (১২ নভেম্বর) রাতে বান্দরবান জেলা সদরের হিলভিউ কনভেনশন সেন্টারের অডিটোরিয়াম হলে মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যকরি কমিটির সদস্যদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং সংশ্লিষ্টদের প্রতি এ আহ্বান জানান।
মন্ত্রী বান্দরবান শ্রমিক ইউনিয়নের সদস্যদের কাজের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, বান্দরবানের যানবাহন চালকরা বরাবরই ভালো। তারা সকল পর্যটকদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করে থাকে। তাছাড়া এখানকার শ্রমিক ইউনিয়ন খুবই একটিভ। একটি দেশের কৃষ্টি কালচার ও পরিচয় বহন করে ভালো ব্যবহারের মাধ্যমে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের জন্য নিরলসভাবে কল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন দেশের মানুষের কল্যাণ করে যাবে এবং এ ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।
পরে মন্ত্রী বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যকরি কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ও সংশ্লিষ্টদের নিবন্ধন সনদ বিতরণ করেন।
বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. লুৎফর রহমান, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাস, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি মো. .আব্দুল কুদ্দুছ, বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. কামাল উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited