নিজস্ব প্রতিবেদক | ০৮:৪০ এএম, ২০২২-১১-১৩
বান্দরবানের লামায় ‘পারিবারিক কলহের জের ধরে’ এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত গৃহবধূ মর্জিনা বেগম (১৮) লামা পৌরসভার ৫নং ওয়ার্ড কুড়ালিয়া টেক গ্রামের মো. নাঈমের স্ত্রী।
পরিবারের ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ মাস আগে মর্জিনা ও মো. নাঈমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে সংসারে বিবাদ ও ঝগড়া লেগেই ছিল। তারই সূত্র ধরে গত ১১ নভেম্বর শুক্রবার দুপুরে স্বামীর বাড়িতে বিষপান করে মর্জিনা বেগম। দুপুর ২টা ৩০ মিনিটে তাকে লামা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। অবশেষে শনিবার সন্ধ্যায় কক্সবাজারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলী আহাম্মদ বলেন, লাশ এখনো কক্সবাজার। এদিকে নিহতের দাফন কাফনের ব্যবস্থা করা হচ্ছে।
বিষপানে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, গৃহবধূ মর্জিনা মৃত্যুর বিষয়টি লোক মারফতে জানতে পেরেছি। কক্সবাজার জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবারের কেউ এখনো থানায় অভিযোগ করেনি।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited