বান্দরবান | ০৯:০১ পিএম, ২০২২-১১-১০
বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার আর এই সরকারের আমলে কৃষকদের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে আর তার সুফল পাচ্ছে সাধারণ জনগন, এমনটাই মন্তব্য করেছেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। ১০ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে বান্দরবানের আলীকদম উপজেলা বঙ্গবন্ধু চত্বর মাঠে এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এমন মন্তব্য করেন। এসময় মন্ত্রী আরো বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের গরীব দু:খী ও অসহায়দের পাশে আছে আর আগামীতেও দেশের উন্নয়নে এই সরকার কাজ করে যাবে। এসময় মন্ত্রী আরো বলেন, সমতলের মত পার্বত্য এলাকায় ব্যাঁপক উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে এবং প্রত্যন্ত এলাকার মানুষ আজ বিভিন্নভাবে উপকৃত হচ্ছে।
কৃষক সমাবেশ শেষে কৃষকদের সার ও বিভিন্ন বীজ প্রদান করেন মন্ত্রী।
এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী বেসরকারী দপ্তরের স্টল পরিদর্শন করেন এবং তাদের সাথে মতবিনিময় করেন। এসময় মন্ত্রী আলীকদম উপজেলা প্রশাসনের তত্বাবধানে নির্মিত বঙ্গবন্ধু চত্বর এর উদ্বোধন করেন।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজিম উদ্দিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুবা ইসলাম, আলীকদম উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ধুংরী মং মারমা সহ সরকারী উর্ধতন কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited