সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ


নিজস্ব প্রতিবেদক    |    ১০:১৪ এএম, ২০২২-১১-০৯

সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

রাঙামাটির  রাজস্থলী উপজেলার  তিননং বাঙালহালিয়া কাকড়াছড়ি পাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১১৫ ঘনফুট  অবৈধ  সেগুনের রদ্দা  কাঠ আটক করেছেন সেনাবাহিনী। ৮ নভেম্বর (মঙ্গলবার ) বেলা ৩ টায় কাপ্তাই জোন ( অটল ৫৬বেঙ্গল), জোন  কমান্ডার  এর নির্দেশে বাঙালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার  এর নেতৃত্বে এসব কাঠ জব্দ করা হয়। 

স্থানীয় এলাকাবাসী ও বন বিভাগের সূত্রে জানা যায়, কাকড়াছড়ি  পাড়া এলাকায়  দিনের আঁধারে পাচারের উদ্দেশ্যে কাঠগুলো  আনা হলে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ  সেগুনের রদ্দা  কাঠ আটক করেছেন  সেনাবাহিনী। 

কাঠ জব্দের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারীরা ঘটনা স্থান হতে পালিয়ে যায়। আটককৃত কাঠের বাজার মূল্য আনুমানিক ৪ লক্ষ ৫০ হাজার টাকা হবে বলে জানা যায়।

কাঠ পাচার রোধের বিষয়ে কথা হলে বন বিভাগের দায়িত্বরত  রাইখালি রেঞ্জ কর্মকর্তা কামাল উদ্দিন বলেন-পার্বত্য এলাকার পরিস্থিতির কারণে  আমরা একক ভাবে কাঠ পাচার রোধে অভিযান পরিচালনা করা সম্ভব হয় না।

তথ্যের ভিক্তিতে প্রায় সময় আমরা সেনাবাহিনীর সাথে যৌথ অভিযান পরিচালনা করে থাকি। ফলে প্রতিনিয়ত কাঠ পাচার রোধে যৌথবাহিনীর সাথে সমন্বয়ে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ।আটককৃত কাঠগুলো  রেঞ্জের আওতাধীন বাঙালহালিয়া ফরেষ্ট ষ্টেষন কে হস্তান্তর করা হয়। এবং বন মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে রেঞ্জ কর্মকর্তা জানান।

বিষয়ে ক্যাম্প অধিনায়ক  বলেন, পার্বত্য অঞ্চলে শান্তিচুক্তি বাস্তবায়নের লক্ষ্যে এবং দেশের বনজ সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধের জন্য সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন আমাদের সকলকে মনে রাখতে হবে সবার উপরে দেশ। তারই ধারাবাহিকতায় দেশের জনগণ এবং দেশের সম্পদ রক্ষার জন্য সেনাবাহিনী  প্রতিনিয়ত কাজ করে আসছে এবং  ভবিষ্যতেও  এ কাজের ধারাবাহিতা  অব্যাহত থাকবে।