বাঙালহালিয়াতে ধর্ষণ মামলার আসামী আটক


নিজস্ব প্রতিবেদক    |    ০৬:০০ পিএম, ২০২২-১১-০৮

বাঙালহালিয়াতে ধর্ষণ মামলার আসামী আটক

রাঙামাটি রাজস্থলীর তিন নং বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুরে ধর্ষণ মামলার এক আসামী কে গ্রেপ্তার করছে পুলিশ। মঙ্গলবার তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ সূত্রে জানাযায়।  গ্রেপ্তার কবির হোসেন(  ৪৮) একজন পেশায় গরুর ব্যবসায়ী এবং উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকার মজিবুর রহমানের ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, কবির হোসেন একই এলাকার স্বামী পরিত্যাক্ত মৃত তোহা আহম্মদের মেয়ে (ছদ্দনাম)  রোজিনা কে দফায় দফায় ধর্ষণ করে। ফলে মেয়েটি গর্ভপাত হওয়ার পর সন্তান ভূমিষ্ট হয়।

বিষয় টি কাউকে না বলার জন্য কবির প্রতিনিয়ত ভিকটিম ও ভিকটিমের ৭ বছরের ছেলে সন্তান কে প্রানে মেরে ফেলার  হুমকি দিয়ে আসছে।

বিষয় টি জানাজানি হলে এলাকায় তোলপার সৃষ্টি হয়। বিষয়টি সংশ্লিষ্ট ইউপি সদস্য আবদুল কাদের হাওলাদার বলেন,ভিকটিম কে আইনের আশ্রয় নেওয়ার জন্য।

পরে ভিকটিমের পরিবার বাদী হয়ে ৭ নভেম্বর চন্দ্রঘোনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার সূত্র ধরে পুলিশ কবির হোসেন কে রাতে আটক করে আজ মঙ্গলবার সকাল রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে বলে চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইসতিয়াক আহম্মেদ জানান।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, রাঙামাটি জেলার পুলিশ সুপার এর নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় রাঙামাটি জেলার চন্দ্রঘোনা থানার পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।