নিজস্ব প্রতিবেদক | ০৮:৫৫ পিএম, ২০২২-১১-০৫
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার প্রত্যেক ধর্মের মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এখানে প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গীর্জা নির্মানের ফলে ধর্মীয় উৎসব পালন করতে পারছে বলে মন্তব্য করছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শনিবার (৫ নভেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২৩ লক্ষ টাকা ব্যয়ে ত্রিপুরা কল্যাণ সংসদের কনফারেন্স হল ও পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ১৫ লক্ষ টাকা ব্যয়ে ত্রিপুরা কল্যাণ সংসদের কার্যালয় ভবনের সমাপ্তকৃত সংস্কার কাজের উদ্বোধন কালে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসবমুখর ভাবে উদযাপন করতে পারছে।
এসময় বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, পিপিএম, জেলা পরিষদের সদস্য সত্যহা পানজি ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা, বান্দরবান জেলা শাখার সভাপতি এ্যাড. খুশীরায় ত্রিপুরা, সহ-সভাপতি গাব্রিয়েল ত্রিপুরা, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ প্রমুখ।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited