নিজস্ব প্রতিবেদক | ০৮:৪৭ পিএম, ২০২২-১১-০৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে সকল প্রকার সহযোগিতা প্রদান করে যাচ্ছেন। তিনি পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণের জন্য অত্যন্ত আন্তরিক বলে মন্তব্য করছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার ৪ নং নোয়াপতং ইউনিয়নের বাগমারা বাজারে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, গবাদি পশু-ছাগল, কৃষি উপকরণ-স্প্রে মেশিন, ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের ভালোর জন্য, কল্যাণের জন্য অবিরাম কাজ করে যচ্ছেন। দেশের মানুষের প্রতি তাঁর অকৃত্তিম ভালোবাসা, সেবার মনোভাব ও সহযোগিতা করার অব্যাহত প্রবণতা দেশকে উন্নয়নের শীর্ষের দিকে নিয়ে যাচ্ছে।
এসময় নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনু মং মার্মা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, বান্দরবান জেলা পরিষদের সদস্যবৃন্দ, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যানসহ সকল ইউনিয়নের উপকারভোগীগণ।
অনুষ্ঠানে শেষে মন্ত্রী রোয়াংছড়ি উপজেলার দুস্থ মহিলাদের মাঝে ২০টি ছাগল, ২০টি সেলাই মেশিন, ৩০টি স্প্রে মেশিন ও ছাত্র-ছাত্রীদের শিক্ষাসামগ্রী বিতরণ করেন।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited