নিজস্ব প্রতিবেদক | ০৩:৪৯ পিএম, ২০২২-১১-০৩
বান্দরবানে মাংরক ম্রো হত্যা মামলার দায়ে মংছা চিং মারমা (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।
একই মামলায় দশ বছরের সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকার জরিমানাসহ অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ছাড়াও বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ বিচারক মো, ফজলে এলাহী ভূইয়া এই রায় ঘোষণা দেন।
দন্ডপ্রাপ্ত মংছা চিং মারমা (২৮), সে লামা ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রিশডেবা এলাকার অংক্য থোয়াই মারমার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৬ জুলাই লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রিশডেবা এলাকায় বর্গাচাষি ডোমং মারমা ও কহ্লোঅং মারমার নিকট হতে বর্গাচাষের টাকার জন্য যায় নিহত মাংরক ম্রো।
টাকা নিয়ে ফেরার পথে মাংরক ম্রো’কে দাঁ দিয়ে পিছন থেকে কোপ দিয়ে মাথা বিহীন করে ফেলেন মংছা চিং মারমা। পরে নিহত কাছে থাকা বর্গা চাষের ১৮ হাজার ৫০০ টাকা নিয়ে লাশটি মুরুংঝিরির আগা এলাকার ঝিড়ির পাশে লুকিয়ে রাখেন।
এই ঘটনায় স্থানীয় লোকজন সন্দেহ হলে মংছা চিং মারমাকে (২৮) আটক করে পুলিশে সোপর্দ্দ করে। জিজ্ঞাসাবাদে মংছা চিং মারমার (২৮) স্বীকার উক্তি অনুযায়ী লামা ফাঁসিয়া খালী ইউনিয়নের মুরুংঝিরির আগা এলাকার ঝিড়ির পাশ হতে মাংরক ম্রো"র মাথা বিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
জেলা দায়রা জজ আদালতে মামলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট ইকবাল করিম জানান, হত্যার মামলার দায়ের প্রেক্ষিতে স্বাক্ষীদের স্বাক্ষ্য ও মামলায় দোষী প্রমাণিত হওয়াই যাবজ্জীবন কারাদণ্ড রায় দিয়েছে আদালত।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited