বান্দরবান | ০৭:৩৪ পিএম, ২০২২-১০-২৯
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে শনিবার (২৯ অক্টোবর) সকালে বান্দরবান জেলা পুলিশ এর আয়োজনে সদর থানার সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একইস্থানে এসে শেষ হয়।
এসময় ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে পুলিশ এর সদস্যরাসহ বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ অংশগ্রহণ করে।
পরে সদর থানা প্রাঙ্গনে আয়োজন করা হয় এক আলোচনা সভার। এসময় জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মো.লুৎফুর রহমান, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলামসহ পুলিশ ও প্রশাসনের উর্ধতন বিভিন্ন কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং সৃষ্টির মাধ্যমে পুলিশ ও জনগনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে অপরাধ দমন ও এলাকার সমস্যা সমাধানের সুযোগ সৃষ্টি হয়েছে, পুলিশ এবং জনগনের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। জনগণ পুলিশ এর কাজের প্রক্রিয়া এবং পুলিশের সীমাবদ্ধতা জানতে পারছে আর পুলিশ ও জনগনের মধ্যে পারস্পরিক আস্থা, সমঝোতা এবং পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি পাচ্ছে। এসময় বক্তারা আরো বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত হওয়ায় পাশাপাশি জনগণের জীবন যাত্রার মান আগের চেয়ে অনেকটাই উন্নত হচ্ছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited