নিজস্ব প্রতিবেদক | ০৩:০২ এএম, ২০২২-১০-২৬
৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল খেলায় বন্দুক ভাঙ্গা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান ও জুরাছড়ির ভূবন জয় সরকারি প্রাথমিক বিদ্যালয় কাবাডি খেলায় চ্যাম্পিয়ন অর্জন করায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের নারী খেলোয়ারদের সংবর্ধানা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে বন্দুক ভাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়ী নারী খেলোয়ারদের ফুলের মালা পরিয়ে এবং পরে সংবর্ধনা আয়োজন করেছে বন্দুক ভাঙ্গা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি। এতে সার্বিক সহযোগিতা দিয়েছে স্থানীয় ক্রীড়া সংগঠন রঙচঙ্যা ক্লাব।
সংবর্ধনা অনুষ্ঠানে বন্দুক ভাঙ্গা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক মৎস্য কর্মকর্তা চন্দ্র কুমার চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াদম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও কার্বারী হিরালাল চাকমা,বন্দুক ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতন চাকমা, জুরাছড়ির ভূবন জয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শান্তি ময় চাকমা ও রঙচঙ্যা ক্লাবের সভাপতি কালায়ে চাকমাসহ অন্যান্য প্রমূখ।
এসময় বক্তরা বলেছেন,‘দেশের বিভিন্ন স্কুলকে পরাজিত করে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল খেলায় তৃতীয় স্থান অধিকার করেছে বন্দুক ভাঙ্গা উচ্চ বিদ্যালয়।
এছাড়াও কাবাডি খেলায় জুরাছড়ির ভূবন জয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারীরা খেলোয়াররা চ্যাম্পিয়ন অর্জন করায় রাঙামাটির সুনাম অর্জন হয়েছে। তবে তাদের খেলাধুলার প্রতি মনযোগ বাড়াতে সরকারকে এগিয়ে আসতে হবে। না হলে খেলোয়ারদের প্রতিভা দরে রাখা সম্ভব নয়।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited