নিজস্ব প্রতিবেদক | ০৩:৩১ পিএম, ২০২২-১০-১৬
পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এবং সন্তু লারমার জেএসএস ও অপর সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টসহ (ইউপিডিএফ) আরও কয়েকটি বাহিনীর সবসময় আমাদের সীমান্ত এলাকায় একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রয়াস পাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন এদের বিরুদ্ধে আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী কার্যকর ব্যবস্থা নিচ্ছে।
আজ (রোববার) রাজধানীর নাজিমুদ্দিন রোডের ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ে দেশের সর্বাধিক উচ্চতার (৬৮ মিটার) টিটিএল গাড়ি উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচ্ছিন্নতাবাদীদের দেশের সীমানা এলাকায় থাকতে দেওয়া হচ্ছে না। তাদের সরিয়ে দেওয়া হচ্ছে। যেকোনও বিচ্ছিন্নতাবাদী কিংবা যে কোনও জঙ্গি সংগঠন; যেগুলো বাংলাদেশের কোনও জায়গায় অবস্থান করছে, আমরা তাদের সরিয়ে দিচ্ছি।’
কেএনএফ ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী সংগঠনগুলোর সাথে জঙ্গী কানেকশন আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে জঙ্গি সংগঠনগুলোর কোনও যোগসূত্র রয়েছে কিনা এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
যদি কানেকশন পাই, তাহলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা ধারণা করছি যে, জঙ্গিরা ওখানে গিয়েছিল। তারা ওই কেএনএফ-এর ক্যাম্পের পাশাপাশি তারা অবস্থান নিয়েছিল। এসব ঘটনায় আমরা কয়েকজনকে শনাক্ত করেছি। তাদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী সময়ে আপনাদের এসব বিষয় জানানো হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ারসার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। এসময় সংস্থাটির উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited