আল মামুন | ০২:৩৬ পিএম, ২০২২-১০-১০
খাগড়াছড়িতে “বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাফ নারী ফুটবল ম্যাচে ২০২২ চ্যাম্পিয়ন শিরোপাজয়ী” ফুটবল কন্যাদের সংবর্ধনা দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) ইউপিডিএফ গণতান্ত্রিক।
সংগঠনের পক্ষ থেকে বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সোমবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি সদরস্থ মধুপুর সংগঠনের কার্যালয়ে এ সম্মাননা দেয় সংগঠনটি।
এতে ৫ কৃতি ফুটবল কন্যা ঋতুপর্ণা চাকমা,রুপনা চাকমা,আনাই মগিনী,আনুচিং মগিনী,মনিকা চাকমা ও সহকারী কোচ তৃষ্ণা চাকমাদের সম্মাননা ক্রেষ্ট ও প্রতিজনকে ৫০ হাজার টাকা করে ৬ জনকে ৩ লক্ষ টাকার চেক তুলে দিয়ে মিষ্টি মুখ করানো হয় তাদের।
এতে ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর কান্তি চাকমার সঞ্চালনায় কেন্দ্রীয় সাধারন সম্পাদক মিটন চাকমার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা।
এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ির কমলছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল চাকমা, খাগড়াছড়ি ৭নং পৌর ওয়ার্ড কাউন্সিলর মংনু মারমা বলে, ইউপিডিএফ গণতান্ত্রিক এর রাঙামাটি জেলা কমিটির আহবায়ক বরুণ বিকাশ চাকমা, ইউপিডিএফ গণতান্ত্রিক এর খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি আলোকময় চাকমা,সদস্য সবিনয় চাকমা ও স্থানীয় কার্বারী এতে অংশ নেয়।
বক্তারা বলেন,পাহাড়ের কৃতি ফুটবল কন্যারা শুধু পার্বত্য জেলার গর্ব নয় বাংলাদেশের গর্ব। তারা সুযোগ পেলে এগিয়ে যাবে অনেক দুর। তারা বিশ^ দরবারে বাংলাদেশ সম্মান সম্মুন্নত রেখে গর্বিত করেছে বাংলাদেশকে মন্তব্য করে বক্তারা তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited