নিজস্ব প্রতিবেদক | ০১:৫৪ এএম, ২০২২-১০-০৩
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ কর্তৃক বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সেমিনারের আয়োজন করেছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার।
বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম। তিনি কমিউনিটি বেইজড ট্যুরিজম গবেষণায় কিভাবে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা যায় তা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।
মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাপান বড়ুয়া। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার মহোদয় পার্বত্য চট্টগ্রামে কমিউনিটি বেইজড ট্যুরিজম এবং সংশ্লিষ্ট গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন।
স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে নতুন আঙ্গিকে পার্বত্য চট্টগ্রামের ট্যুরিজম যাতে রূপ লাভ করে এবং তাতে বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম বিভাগ যাতে অবদান রাখতে পারে তিনি সেই আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনার সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিভাগের প্রভাষক মোসা. হাবিবা। সভাপতিত্ব করেন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোকনেশ্বর ত্রিপুরা। সেমিনারে সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া কলেজ পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited