নিজস্ব প্রতিবেদক | ১১:০১ পিএম, ২০২২-০৯-১৯
রাঙামাটি জেলার রাজস্থলী প্রেসক্লাবে ত্রি-বার্ষিক নির্বাচনে রাজস্থলী প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে পুন:রায় নির্বাচিত হয়েছেন সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকম এর নিজস্ব প্রতিবেদক আজগর আলী খাঁন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চাথোয়াই মং মারমা।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় রাজস্থলী প্রেসক্লাব মিলনায়তনে ২০২২-২৫ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ ঘোষণা দেওয়া হয়।
প্রেসক্লাবের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, এই তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে এসব পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সব প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ সভাপতি, সাবেক কোষাধ্যক্ষ আইয়ুব চৌধুরী, (দৈনিক সাংগু ও সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকম) সাংগঠনিক সম্পাদক কাইয়ুম হোসেন মিরাজ, (৭১ টিভি ও দৈনিক পার্বত্য চট্রগ্রাম) সদস্য নুশরাত জাহান নিশু ( রুপান্তর বাংলা ও দৈনিক জনতার সময়)।
অপরদিকে রাজস্থলী প্রেস ক্লাবের আজীবন সদস্য হিসেবে অর্ন্তভূক্ত করা হইলো প্রয়াত সাংবাদিক চাউচিং মারমা(বাংলাদেশ বেতার রাঙামাটি ও আজকের পত্রিকা) রাজস্থলী প্রেসক্লাবের নির্বাচিত কমিটিসহ সকল সাংবাদিকবৃন্দ উপজেলা প্রশাসন, সেনা প্রশাসন ও সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
এদিকে, রাজস্থলী প্রেসক্লাবের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক আনোয়ার আল হক। সিএইচটি টাইমস টোয়েণ্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকেও আজগর আলী খানের নেতৃত্বাধীন রাজস্থলী প্রেসক্লাবের কমিটিকে অভিনন্দন ও শুভ কামনা জানানো হয়েছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited