নিজস্ব প্রতিবেদক | ০১:৫৫ এএম, ২০২২-০৯-১৪
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশের ন্যায় পার্বত্য রাঙামাটিতেও কর্মবিরতি পালন করেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা (পিআইও)। কর্মসুচীর অংশ হিসেবে রাঙামাটি জেলা সদরসহ ১০টি উপজেলায় সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মবিরতে অংশ নেন সকল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)।
জানা যায়, জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে ১২সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক পদমর্যাদা না থাকায় দুর্যোগ ব্যবস্থাপনায় নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে ।
তাই দেশের যেকোনো কঠিন দুর্যোগ মোকাবিলায় জন্য দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদের আপগ্রেডেশন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ,পদোন্নতি,চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণের এ পাঁচটি দাবি বাস্তবায়নের জন্য কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করে আসছে।
রাঙামাটি সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তর্পন দেওয়ান জানান, ৫দফা দাবি আদায়ে আন্দোলনের কর্মসুচী হিসেবে এবার ১১ সেপ্টেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংবাদ সম্মেলন, ১২সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সকল জেলা,উপজেলা ও অধিদপ্তরে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হচ্ছে, ১৫ সেপ্টেম্বর জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে দাবী আদায়ে স্মারকলিপি প্রদান করা এবং পরবর্তী কর্মসুচী প্রণয়নের লক্ষ্যে আগামী ১৭ সেপ্টেম্বর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা কর্মচারীদের কল্যাণ পরিষদের একটি সভা আহবান করা হবে।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited