চন্দ্রঘোনায় অটোরিক্সা ভর্তি চোলাই মদসহ চালক আটক


আলমগীর মানিক    |    ০১:২৯ এএম, ২০২২-০৯-১৪

চন্দ্রঘোনায় অটোরিক্সা ভর্তি চোলাই মদসহ চালক আটক

চোলাইমদ ভর্তি সিএনজি অটোরিক্সা নিয়ে পুলিশী চেকপোষ্ট অতিক্রমকালে চালকের গতিবিধি সন্দেহ হলে তল্লাসীর সময় অটোরিক্সা ফেলে পালিয়ে যাওয়ার সময় অটোচালক রুবেলকে আটক করেছে চন্দ্রঘোণা থানা পুলিশ।

ফেরিঘাট এলাকা থেকে মঙ্গলবার বিকেলে আটককৃত রুবেলের অটোরিক্সা থেকে অন্তত ৮০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ওসি। 

থানা কর্তৃপক্ষ জানিয়েছে, চন্দ্রঘোনা থানার এসআই(নিঃ) মাহবুবুর রহমান এর নের্তৃত্বে সংগীয় ফোর্স সহ ফেরী ঘাট এলাকায় চেকপোস্ট ডিউটি করাকালে ০৪ঃ৪৫ ঘটিকায় একটি সিএনজি গাড়ি সন্দেহজনকভাবে চেকপোস্ট এর কাছাকাছি আসিয়া ড্রাইভার আসামী ১। মোঃ রুবেল মিয়া (৩২),  পিতা-মৃত তাউছ মিয়া, মাতা-মাজেদা খাতুন, স্থায়ী সাং-মাধবপুর,
 কাচারি (যমুনা বাড়ি), পোস্ট-মাধবপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ।

বর্তমান সাং-কাপ্তাই রাস্তার মাথা (গোলাপের দোকান), থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম। চেকপোষ্টে গাড়ি তল্লাসীর সময় চালক রুবেল পালানোর চেষ্টা কালে পুলিশ তাকে আটক করে।

পরে তার স্বীকারোক্তি মতে সিএনজি গাড়ির বিভিন্ন স্থান হইতে তাহার নিজ হাতে বাহির ও উপস্থাপন করা মতে ক) ৮০ (আশি) লিটার চোলাই মদ,  (খ) একটি সবুজ রংয়ের সিএনজি যাহার রেজিঃ নং- চট্টমেট্রো--১৪-০১৪৫, চ্যাসিস নং MD2A27AZ3GWE 58480, ইঞ্জিন - AZZWGE 05602 পাইয়া উপস্থিত লোকজনের সামনে আটক করে ও জব্দতালিকা মূলে জব্দ করে।

এ বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু করা হইয়াছে। আসামীকে আগামীকাল ১৪/০৯/২২ ইং তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা হইবে।