নিজস্ব প্রতিবেদক | ১০:০০ এএম, ২০২২-০৯-১৩
বান্দরবান লামার আজিজনগর খাদ্যগুদাম হতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র মালামাল দুর্বৃত্তরা লুটে নেয়ার ঘটনা ঘটেছে। খাদ্য গুডামের কর্মকর্তাদের অবহেলায় এই ঘটনা ঘটেছে বলে এমন অভিযোগ পাওয়া গেছে।
এই ঘটনায় আজিজনগর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল করিম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা কি পরিমাণ মালামাল নিয়ে গেছে তার হিসাব নিকাশ চলছে।
এদিকে বিষয়টি কাউকে না জানিয়ে ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে এক পক্ষ। দরিদ্র মানুষের জন্য সরকারের দেয়া এইসব মালামাল লুটের বিষয়টি দুঃখজনক বলে অভিহিত করেন সচেতনমহল।
জানা যায়, টিসিবি’র মালামাল ভর্তি ট্রাকটি আজিজনগর খাদ্য গুদামের ভিতরে না রেখে রাতে রাস্তার উপরে রাখা হয়। এই সুযোগ কাজে লাগিয়ে দুর্বৃত্তরা মালামাল লুটে নেয়। এতে করে খাদ্যগুদাম কর্মকর্তা ও পরিবহন কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি ফুটে উঠেছে।
লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার বলেন, আমি একটু আগে (সন্ধ্যা ৬টায়) লামা হতে আজিজনগর খাদ্যগুদামে উপস্থিত হয়েছি। কি কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। যাদের অবহেলায় এই ঘটনা ঘটেছে তাদের আইনের আওতায় আনা হবে। কি পরিমাণ মালামাল লুট হয়েছে তা হিসেব করা হচ্ছে।
তিনি আরো বলেন, এই বিষয়ে টিসিবি’র মালামাল পরিবহনের দায়িত্বরত কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা করবে। চট্টগ্রাম হতে টিসিবি’র মাল পরিবহন কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited