নিজস্ব প্রতিবেদক | ১২:৪৬ এএম, ২০২২-০৯-১৩
দেশপ্রেম, বীরত্ব, সাহসিকতা ক্যাটাগরিতে জাতীয় সম্মাননা পেলো রাঙামাটির মুন্না তালুকদার। রোববার (১১ সেপ্টেম্বর) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রানালয়ের আয়োজনে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর পক্ষে তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে অ্যাওয়ার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভাষণকালে প্রধানমন্ত্রী বলেন, আমাদের যুব সমাজ আমাদের বড় একটা শক্তি। এ যুব সমাজই পারবে বাংলাদেশটাকে উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা গড়তে। আমাদের তরুণ সমাজই দেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে। প্রত্যেক মানুষ যেন সুন্দর জীবন পায় আমরা সে পথে এগিয়ে যাব।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন । সারা বাংলাদেশ হতে মোট ১২ জনকে এ-ই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
জাতীয় পর্যায়ে দেশপ্রেম, বীরত্ব ও সাহসীকতা ক্যাটাগরিতে সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেন এনকেএম মুন্না তালুকদার। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নবুনন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করছেন।
পুরস্কার পেয়ে প্রতিক্রিয়ায় মুন্না তালুকদার বলেন, স্বেচ্ছাসেবী ও সচেতনতামূলক সংগঠন স্বপ্নবুনন’র মাধ্যমে বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলাম। দেশের সংকটময় মুহুর্তে, পাহাড় ধ্বস, কভিড মহামারী সংকটের শুরু লকডাউনে বীরত্ব ও সাহসিকতার সহিত জনসাধারণের সেবায় নিয়োজিত ছিলাম। মহামারীতে সেবামূলক কার্যক্রম পরিচালনায় অন্যরকম পরিস্থিতির মোকাবিলা করতে হয় আমাদের।
তিনি বলেন, সকল বাধা বিপত্তি প্রতিকূলতার মধ্যেও দায়িত্ববোধ ও মানুষের সেবায় মানবিক বিবেচনায় কর্তব্যবোধে কভিডের মরণভয়কে ছাপিয়ে সেবায় মগ্ন ছিলাম। এছাড়াও পাহাড়ের কারিগরি শিক্ষা ও স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়ন সহ বিবিধ খাতে কাজ করার চেষ্টা করছি আপ্রাণ। এই সম্মাননা ও কৃতিত্ব সকলের যারা আমাদের প্রতিকূলতায় পাশে ছিলেন। তিনি এই অর্জন তাদের জন্য উৎসর্গ করেছেন। তিনি আরো বলেন ‘কাজের স্বীকৃতি সবসময় কাজের উদ্যম বাড়িয়ে দেয়, সেই স্বীকৃতির যখন দেশ সেবার জন্য হয় তখন দ্বিগুন উদ্যমে উদ্ভাসিত, অনুপ্রানিত হই'।
এছাড়াও গতবারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০’ এর অধীনে আন্তর্জাতিক মঞ্চে করোনাকালীন আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করায় ‘সেরা সাহসিকতা ’ ক্যাটাগরিতে বাংলাদেশের মধ্যে তৃতীয় স্থান লাভ করে “শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০” অর্জন করেন মুন্না তালুকদার।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited