নুরুল ইসলাম | ১২:২৫ এএম, ২০২২-০৯-১৩
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য, বর্ষীয়ান রাজনীতিক, সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসীন রোমান।
গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় চেয়ারম্যান রোমান উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল পরিবেশ থেকে অত্রাঞ্চলের জনসাধারণকে রক্ষায় নিজের সর্বোচ্চ মেধা ও প্রজ্ঞা দিয়ে বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়কের মতো গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে একটি সফল চুক্তি সম্পাদনে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
আমাদের মহান মুক্তিযুদ্ধে সৈয়দা সাজেদা চৌধুরীর অসামান্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। তিনি তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও মেধা দিয়ে দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতা তৈরি হলো, যা পূরণ হবার নয়।
শোকবার্তায় মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited