নুরুল কবির | ১১:৪৩ পিএম, ২০২২-০৯-১০
পালি শিক্ষার গুরুত্ব এবং পালি ভাষা সম্প্রসারণের লক্ষ্যে বান্দরবানে পঞঞাপারমী মহাবিজ্জালয়া পালি কলেজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
৯ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়নে ১কোটি টাকা ব্যয়ে নবনির্মিত উজানী পাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এই পঞঞাপারমী মহাবিজ্জালয়া পালি কলেজ এর উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ডা. মো: শেখ ছাদেক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, রাজকুমার চহ্লা প্রু জিমি, বিহারাধ্যক্ষ ড. সুবন্নলংকারা মহাথের, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ উজানী পাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারের দায়ক দায়িকারা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্টানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার পার্বত্য অঞ্চলের শিক্ষার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন স্কুল কলেজ স্থাপনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যার ফলে এক সময়ের পিছিয়ে পড়া জনপথ পার্বত্য জেলা বান্দরবান এখন শিক্ষা নগরীতে পরিণত হয়েছে।
এসময় তিনি আরো বলেন, শিক্ষার উন্নয়নের জন্য আগামীতে তিন পার্বত্য জেলার জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নেয়া হচ্ছে। বান্দরবানের এই পালি কলেজ স্থাপনের ফলে বান্দরবানের শিক্ষার্থীরা পালি ভাষার গুরুত্ব ,তাৎপর্য ও এই ভাষা সর্ম্পকে শিক্ষাগ্রহণ করতে পারবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited