নিজস্ব প্রতিবেদক | ০২:১৬ এএম, ২০২০-১০-১৬
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সাবেক জনসংহতি সমিতির (মূল) এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত সাউপ্রু মারমা (৫৫) সদর উপজেলার নতুনপাড়ার বাসিন্দা। সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য তিনি।
রোয়াংছড়ি থানার পরিদর্শক মনির হোসেন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নতুনপাড়ায় তাকে গুলি করে হত্যা করা হয়। গুলিবিদ্ধি হয়ে সাউপ্রু মারমা ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।
একটি সূত্র জানিয়েছে, সাউপ্রু মারমা প্রথমে জেএসএস(মূল) রাজনীতি করতেন। পরবর্তীতে জেএসএস ত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেন।
এদিকে স্থানীয়দের দাবী, হত্যাকান্ডের সঙ্গে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) সশস্ত্র শাখার ক্যাডাররা জড়িত। আধিপাত্য বিস্তারের জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বান্দরবান অবস্থানকালে আওয়ামীগের কর্মীকে গুলি করে হত্যা করার ঘটনাটি অনেকটা চ্যালেঞ্জ করার মত।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited