মাহাদি বিন সুলতান | ১১:৩৯ পিএম, ২০২২-০৯-১০
রাঙামাটির বরকলে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল এক বৃদ্ধের। শুক্রবার সকালে পাহাড়ের চুড়ায় অবশেষে লাশ মেলে মো. আব্দুল কাদের মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধের। নিহত আব্দুল কাদের উপজেলার সুবলং ইউনিয়নের বরুনাছড়ি এলাকার বাসিন্দা। এঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
নিহতের একমাত্র ছেলে নুর হোসেন জানান, গতকাল বিকাল ৩টায় আমার বাবা গরু আনতে পাহাড়ে যায়। সন্ধ্যায় ফিরে না আসলে খোঁজাখুঁজির এক পর্যায়ে আমরা পাহাড়ের চুড়ায় ৭টি হাতি দেখতে পেয়ে আমরা ফিরে আসি। সারারাত এদিক ওদিক খোঁজাখুঁজি ও ডাকাডাকি করে আজ সকাল ৬টায় পাহাড়ে বাবার লাশ দেখতে পাই।
এঘটনায় বরকল স্টেশন রেঞ্জ কর্মকর্তা সজিব মজুমদার জানায়, আমরা জেনেছি হাতির আক্রমণে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশি তদন্ত প্রতিবেদন পেলে হাতির আক্রমণে নিহতের পরিবার কে এর বিধিমালা অনুযায়ী দ্রুততম সময়ে ৩লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরকল থানার ওসি নাসির উদ্দিন বলেন, খবর পেয়েই আমাদের একটা টিম ঘটনাস্থলে পৌঁছে। হাতির আক্রমণে আব্দুল কাদের মোল্লা নামের ৭৫বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছে। আইনি প্রক্রিয়ায় পরিবারের নিকট আমরা লাশ হস্তান্তর করেছি।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited