মাহাদি বিন সুলতান | ০৮:৫২ পিএম, ২০২২-০৯-০৭
রাঙামাটির নানিয়ারচর সফরে এসে মৌসুমি ফল আনারস চাষিদের সারা বছরের সারের চাহিদা মেটাতে উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক।
বুধবার দুপুরে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলারের মজুদ (গুদাম) পরিদর্শন করেন, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
জেলা প্রশাসকের সফরকালে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সলতানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় বিসিআইসি সার ডিলার স্বপন দেবনাথ আনারস মৌসুমে সারের চাহিদা বেড়ে যাওয়ায় মাসিক বরাদ্দে বাড়তি চাহিদার কথা জানান।
এবিষয়ে জেলা প্রশাসক বলেন, আমরা ইতোমধ্যে সারের বাড়তি চাহিদা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করছি আগামীতে সারের বাড়তি বরাদ্দ পাওয়া যাবে। এতে করে আনারস চাষিদের সারের বাড়তি চাহিদা কমবে। খরচ কমবে চাষিদের।
এর আগে জেলা প্রশাসক উপজেলার ঘিলাছড়ি, বগাছড়ি, ইসলামপুর ও নানিয়ারচর সদরে বিসিআইসি মজুদ সারের ডিলারের গুদাম পরিদর্শন করেন এবং সার সংরক্ষনে সঠিক ব্যবস্থাপনার খোঁজ খবর নেন। এসময় তিনি সারের দাম ও চাহিদানুযায়ী কৃষকদের সার বিতরণ এর বিষয়ে ডিলারদের সাথে কথা বলেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited