আলমগীর মানিক | ১২:৫৭ পিএম, ২০২২-০৯-০৬
আলমগীর মানিক
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের হরতালের পরি প্রেক্ষিতে রাঙামাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের নির্ধারিত বৈঠক স্থগিত ঘোষণা করা হয়েছে। ভূমি কমিশন সচিব ( যুগ্ম জেলা জজ) খাগড়াছড়ি মোহাম্মদ নেজাম উদ্দিন স্বাক্ষরিত (পাচভূবিনিক/খাগড়া/২০২২-৪৯) স্মারক নাম্বার পত্রে মাধ্যমে এই বৈঠক স্থগিত ঘোষণা করা হয়।
এদিকে বৈঠকটি স্থগিত ঘোষণা করা হলেও রাঙামাটি শহরে এখনো পর্যন্ত ৩২ঘন্টার হরতাল চলমান রয়েছে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দরা সন্ধ্যায় পথসভা কর্মসূচির মাধ্যমে এই ব্যাপারে তাদের মতামত জানাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
গত ৫ তারিখ রাঙামাটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কতৃক আজকের ৩২ঘন্টা হরতাল ডাকা হয়েছিল । সংবাদ সম্মেলনে জানানো হয়েছিলো, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধন সহ ভূমি কমিশন বৈঠক বাতিল এবং ৭দফা বাস্তবায়নের দাবীতে এই ৩২ ঘন্টা হরতাল ডাক দেয়া হয়। আজ মঙ্গলবার সকাল থেকে কোনো প্রকার সহিংসতা ছাড়া হরতাল চলছে। হরতালে কারণে অভ্যন্তরীন ও দূর্পাল্লার কোন যানবাহন চলাচল না করায় জনজীবনে স্থবিরতা আসে। সকালে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মরত লোকজন পায়ে হেটে কর্মস্থলে যেতে দেখা যায়।
উক্ত জারীকৃত পত্রে আরো জানানো হয় ভূমি কমিশনের অন্যতম সদস্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সূত্রোক্ত স্বারক মূলে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান কতৃক স্বাক্ষরিত পত্রে রাঙামাটি পার্বত্য জেলায় ৬ও৭ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কতৃক হরতাল আহবান করার প্রেক্ষিতে অত্র ভূমি কমিশনের ৭ই সেপ্টেম্বর পূর্ব নির্ধারিত সভা স্থগিত করার অনুরোধ করায় ও কমিশনের অন্যান্য সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে অত্র কমিশন আগামী ৭ই সেপ্টেম্বর বুধবার এরসভা স্থগিত করা হলো বলে পত্র উল্লেখ করা হয়।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited