নিজস্ব প্রতিবেদক | ১২:০৬ এএম, ২০২২-০৯-০৩
বান্দরবানের রুমা সদর ইউনিয়নের চৌকিদার অংক্যসিং মার্মা (৩৭) কে এক নারীকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে। এঘটনায় রুমা থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
পাড়াবাসী ও পুলিশের সূত্রে জানা যায়, ১২ আগস্ট দুপুরে রুমা চড় উপর পাড়ার জনৈক খামারে কাজ করার সময় অংক্যসিং মারমা বিভিন্ন প্রলোভন দেখিয়ে খামার বাড়িতে নিয়ে যায়, পরে পাশের সেগুন বাগানে নিয়ে ধর্ষণ করে। তবে ঘটনার ২১ দিন পর ভুক্তভোগী রুমা থানায় অভিযোগ করেন।
গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকালে রুমা থানায় ধর্ষণের অভিযোগ দাখিল করা হয়।
ভূক্তভোগী ও তাঁর আত্মীয় স্বজনরা জানান, গত ১২আগষ্ট দুপুরে রুমাচড় নিজ পাড়ায় অংশৈপ্রু মার্মা খামারে কাজ করার সময় ভুক্তভোগী ওই নারীকে বিভিন্ন কৌশল ও প্রলোভন দেখিয়ে খামারের পাশের সেগুন বাগানে ডেকে নিয়ে যায় অভিযুক্ত অংক্যসিং মারমা। তখন ওই নারীকে ধর্ষন করে বলে জানায়। অভিযুক্ত ধর্ষক অংক্যসিং মারমা পেশায় রুমা সদর ইউনিয়নের বেতনভাতা ভোগী চৌকিদার হিসেবে কাজ করেন।
ভুক্তভোগী নারী ও অভিযুক্ত ধর্ষক দুইজনের বাড়ি রুমাচড় পাড়ার বাসিন্দা এবং উভয়ে বিবাহিত ও তাদের নিজ নিজ সংসারে সন্তানও রয়েছে। পরে এ অভিযোগে রুমা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ধর্ষণের অভিযুক্ত অংক্যসিং মার্মা কে আটক করে রুমা থানায় নিয়ে আসেন। আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছেন।।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited