আল মামুন | ০৭:১৭ পিএম, ২০২২-০৮-৩০
খাগড়াছড়িতে পাঁচ শতাধিক অসহায় দুস্থ প্রত্যান্ত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (৩০ আগস্ট ২২) সকালে খাগড়াছড়ি সদর জোনের আয়োজনে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ভাইবোনছড়া ইউনিয়নের মুনিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে: কর্ণেল সাইফুল ইসলাম সুমন পিএসসি। তিনি বলেন, পাহাড়ে শান্তি রক্ষার পাশাপাশি মানুষের সেবায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খেলাধুলা, খেলার সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, হুইল চেয়ার প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ ধারাবাহিক ভাবে করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আজো তারো ব্যাতিক্রম নয়।
এসময় তিনি, চিকিৎসা সেবার অংশ হিসেবে দিনব্যাপী ৫ শতাধিক মানুষকে বিনামুল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করাসহ ২ জন অসুস্থ রোগীকে হুইল চেয়ার বিতরণ করা হচ্ছে এবং আগামীতেও এধারা অব্যাহত থাকবে জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রতিমাসে এ ধরনের চিকিৎসা সেবা দেয়া হয়ে থাকে জানিয়ে তিনি অতি দূর্গম (প্রত্যান্ত) এলাকাকে বেঁচে নিয়ে অসহায় ও অসুস্থ দুস্থ মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়ে থাকে বলেও তিনি জানান। এ সময় প্রধান অতিথি শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে আমরা স্বাধীন ও সার্বভৌম দেশ পেয়েছি বলে উল্লেখ করেন।
এতে খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর জাহিদ, মেডিসিন বিশেজ্ঞ (এমডিএস) মেজর জাহিদ উপস্থিত ছিলেন। এছাড়াও খাগড়াছড়ি সদর হাসপাতালের এমবিবিএস ডা. মিথিলা বড়ুয়া,ডাক্তার ক্যাপ্টেন মিম মেহেদী হাসান চৌধুরী, ডা ক্যাপ্টেন জোবায়ের (এমডিএস), ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান সুজন চাকমা, ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ শিমুল এসময় ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited