লংগদু'য় পুলিশী অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক-২


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:৩২ পিএম, ২০২২-০৮-২৯

লংগদু'য় পুলিশী অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক-২

রাঙামাটির লংগদু থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে। আটকের সময় তাদের কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে লংগদু থানা পুলিশ।

লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানিয়েছেন, ২৯ আগস্ট ২০২২খ্রি: রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মীর মোদ্‌দাছ্‌ছের হোসেন মহোদয়ের নির্দেশক্রমে আমার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করিয়া লংগদু থানাধীন আটারকছড়া ইউপিস্থ করল্যাছড়ি বটতলা এলাকা হইতে মোঃ রেজাউল করিম(১৯),

পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-মোছাঃ রেজিয়া বেগম, সাং-কিয়াংঘাট, থানা-মহলছড়ি, জেলা-খাগড়াছড়ি, ও মোঃ সামছু মিয়া(৪৫), পিতা-মৃত আলী হোসেন, মাতা-হালিমা খাতুন, সাং-পশ্চিম জালালাবাদ, ৩নং গুলশাখালী ইউপি, থানা-লংগদু, জেলা-রাঙ্গামাটিদ্বয়কে ০৪(চার) কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।