আজগর আলী খান | ০৪:৩৩ পিএম, ২০২২-০৮-২৮
হেডম্যান কারবারিদের সাথে মতবিনিময় করেছেন কাপ্তাই জোনের (৫৬ ইস্ট বেঙ্গল) অধীনস্থ রাজস্থলী সাব জোন কমান্ডার। তিনি বলেন, অপরাধীকে ছাড় দেয়া হবে না। যে কোনো ধরনের অপরাধ দমনে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। অপরাধ ও অপরাধীদের দমনে প্রয়োজন সকলের আন্তরিক প্রচেষ্টা ও পারস্পারিক সহযোগিতা প্রয়োজন। তাই অপরাধ রোধে হেডম্যান কারবারি ও জনপ্রতিনিধিদের মাধ্যমে রাজস্থলী সাব জোন এর অন্তর্ভুক্ত জনপদ সমূহকে এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
রবিবার (২৮আগস্ট) ১১ টায় রাজস্থলী সাব জোন প্রাঙ্গনে হেডম্যান কারবারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী সব সময় দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। এছাড়াও ভুল তথ্য বিভ্রান্তী ছড়ায় উল্লেখ্য করে যাছাই-বাছাই করে সঠিক তথ্য প্রদানের ভূমিকা পালনেরও আহবান জানান তিনি।
বাংলাদেশ সেনাবাহিনী জনগণের সেবা ও অপরাধ দমনে বদ্ধপরিকর। পার্বত্য চট্টগ্রামের রাজস্থলী এর ব্যতিক্রম নয়। চলমান সকল বিষয়ে সেনা সদস্যদের দক্ষতার পাশাপাশি আপনাদের দেয়া তথ্য সহায়তার মাধ্যমে সেনাবাহিনী,জনপ্রতিনিধি ও সাধারন জনগনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির মাধ্যমেই এ এলাকার সন্ত্রাস দমন এবং শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
যে কোন প্রয়োজনে এবং বিপদে রাজস্থলী আর্মি ক্যাম্প তথা বাংলাদেশ সেনাবাহিনী ২৪/৭ রাজস্থলীর জনগণের কল্যাণের জন্য কাজ করে যাবে এই আশাবাদ ব্যাক্ত করে ক্যাম্প কমান্ডার এই সম্মেলনের ইতি টানেন।
হেডম্যান কারবারি সম্মলনে রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা,রাজস্থলী ক্যাম্প জেসিও, সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, ১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২নং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আজগর আলী খানসহ বিভিন্ন মৌজা থেকে আগত হেডম্যান কারবারী গন উপস্থিত ছিলেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited