নিজস্ব প্রতিবেদক | ০৪:১৩ পিএম, ২০২২-০৮-২৮
মহান মুক্তিযুদ্ধের সময় পাক সেনাদের বর্বতার শিকার হয়ে নির্মমভাবে মৃত্যুবরণ করা বীরশ্রেষ্ট মুন্সী আব্দুর রউফকে সমাধিস্থ করা একমাত্র পাহাড়ি বাসিন্দা সারাদেশের অতি পরিচিত দয়ালকৃষ্ণ চাকমা অসুস্থ হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
রোববার অসুস্থ দয়ালকৃষ্ণ কে দেখতে হাসপাতালে ছুটে যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (সচিব পদমর্যাদা) নিখিল কুমার চাকমা।
এসময় চেয়ারম্যান অসুস্থ দয়ালকৃষ্ণ পাশে কিছুক্ষণ অবস্থান করে তার খোঁজ খবর নেন এবং রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে দয়াল কৃষ্ণ চাকমার সুচিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। এসময় রাঙামাটি জেনারেল হাসপাতালে আরএমও ডাক্তার শওকত আকবর খান’সহ রাঙামাটি জেনারেল হাসপাতালে কর্মরত ডাক্তার-নার্সগণ উপস্থিত ছিলেন।
এদিকে, দু’দিন আগে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় আহত হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বাঘাইছড়ি উপজেলাধীন আমতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল চৌধুরী ও আমতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন’ এর চিকিৎসার খোঁজ খবরও নিয়েছেন উন্নয়ন বোর্ড চেয়ারম্যান। এসময় তিনি অসুস্থ নেতাদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিসা সেবা নিশ্চিতে তাদের পাশে থাকারও প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নিখিল কুমার চাকমা।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited