নিজস্ব প্রতিবেদক | ০৩:৩৩ এএম, ২০২২-০৮-২৮
দেখাও তোমার জগতটাকে’ এই শ্লোগানে রাঙামাটিতে ভøগ, ভয়েজার ডিজিটাল ভিডিও তৈরীর কৌশল ও কনটেন্ট বাছাই পদ্ধতি নিয়ে দিনব্যপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ আগস্ট) সকালে রাঙামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে ওয়াইল্ড ওয়াচ বাংলাদেশের আয়োজনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলা ও উপজেলা ১৮জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, ওয়াইল্ড ওয়াচ বাংলাদেশের প্রতিনিধি তুষার কান্তি চাকমা। অনুুষ্ঠানে প্রধান প্রশিক্ষকের দায়ত্ব পালন করেন প্রতিশ্রুতিশীল সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটর স্পেশালিস্ট হোসেন সোহেল।
সভায় বক্তারা বলেন, এই প্রশিক্ষণলব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে ডিজিটাল মিডিয়ার এই যুগে ভিডিও কনটেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ভিডিও কনটেন্ট বানিয়ে ফেইসবুক, ইউটিউবের মাধ্যমে প্রতিমাসে যেমন অর্থ উপার্জন করা যায় তেমনী উদীয়মান যুবকরা মাদকাসক্তি থেকে দুরে সরে যাবে।
এছাড়া এলাকার প্রকৃতি ও পরিবেশসহ এলাকার মানুষের জীবন যাত্রা নিয়ে যদি ভিডিও কনটেন্ট বানানো যায় তা হলে এলাকার মানুষ উপকৃত হবে। তাই আমরা চাই ভিডিও কনটেন্ট এর মাধ্যমে আমরা চাই সুস্থ, সুন্দর ও টেকসই ভিডিও নির্মাণ তৈরী হোক। বেঁচে থাকুক ভøগ ও কনটেন্ট সোস্যাল মিডিয়াতে দীর্ঘদিন। তাই যারা আজ এই দিনব্যাপী প্রশিক্ষণ নিয়েছো তারা এই প্রশিক্ষণ লব্দ জ্ঞানকে কাজে লাগানোর আহবান জানান।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited