ওমর ফারুক সুমন | ০১:২৫ এএম, ২০২২-০৮-১৭
বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ " এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সমাজেকে ৫০ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বাঘাইহাট রেঞ্জ।
১৬ আগষ্ট মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় সাজেক ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চারা বিতরণ করেন সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল মুনতাসির রহমান চৌধুরী পিএসসি, এসময় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, বাঘাইহাট জোনের উপঅধিনায়ক মেজর সাদিক, সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা, পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক মনিরুজ্জামান, বাঘাইছড়ি কাঠ ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ গিয়াসউদ্দিন মামুন, বাঘাইহাট কাঠ ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও করেঙ্গাতুলী উপজাতি জ্যোৎ মালিক সমিতির সভাপতি উদয়ন চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার বলেন গাছ লাগান জীবন বাচান একটি গাছ একটি জীবনের সমান ৫০ হাজার চারা কম নয় এসব চারা সঠিক ভাবে রোপন ও পরিচর্জা পেলে সাজেক আবারো সবুজে ভরে উঠবে। এবং জলবায়ুর প্রভাব মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখবে। পার্বত্য চট্টগ্রাম উত্তর বনবিভাগের সহকারী বনসংরক্ষক মনিরুজ্জামান বলেন এবছর বন বিভাগ প্রায় ১০ লক্ষ গাছের চারা বিতরণ করেছে। পরে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তির মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের ৫০ হাজার চারা বিতরণ শেষে বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল মুনতাসির রহমান চৌধুরী ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার সাজেক ইউনিয়ন পরিষদ চত্বরে দুটি কাঠ বদাম গাছের চারা রোপণ করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited