মাসুদ পারভেজ নির্জন | ১২:০০ এএম, ২০২০-১০-১৫
রাঙ্গামাটির কাউখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ সেকেন্দার (৪২) কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ।
বুধবার সন্ধ্যা ৫ টা ৪০ এ কাউখালীর বেতবুনিয়া এলাকা হতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফের নির্দেশনায় উপপরিদর্শক জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১জনকে আটক করা হয় ও অপর একজন পলাতক রয়েছে।
আটককৃত হলেন,কাউখালীর বেতবুনিয়া এলাকার মৃত সৈয়দুর রহমানের ছেলে সেকেন্দার(৪২) ও পলাতক আসামী হলেন রাঙ্গুনিয়ার মহিউদ্দিন(৩৫)।উভয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক)ধারায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান শরীফ বলেন,যারা মাদক ব্যবসা করে এবং মাদক সেবন করে দুজনেই সমান অপরাধী।এদের কাউকেই রেহায় দেওয়া হবেনা। রাঙামাটির সকলের সহযোগিতায় এই শহরকে আমরা মাদক মুক্ত করতে চাই। এতে আইনশৃঙ্খলাবাহিনী,জনপ্রতিনিধি,রাজনৈতিক দল ও সর্বস্তরের সহযোগিতার প্রয়োজন রয়েছে। আমার ইউনিট বসে নেই। প্রতিদিনই মাদক বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাই আপনাদের আশ পাশে কেউ মাদকের সাথে জড়িত থাকলে আমাদের খবর দিন আপনার নাম ঠিকানা গোপন রাখা হবে।এসময় তিনি গোপন খবর Email/Dnc Rangamati এর ফেসবুকে দেওয়ার অনুরোধ জানান।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited