প্রেস বিজ্ঞপ্তি | ০৪:৪৬ এএম, ২০২২-০৭-২৫
আগামী ৩রা আগষ্ট অনুষ্টিত হতে যাওয়া রাঙামাটি জেলার সদর উপজেলায় অবস্থিত প্রভাবশালী ব্যবসায়িক সংগঠন মানিকছড়ি কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৬ষ্ঠ ব্যবস্থাপনা পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদ থেকে নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সভাপতি প্রার্থী মোঃ ইউচুফ।
২৩শে জুলাই উক্ত সংগঠনের নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্রদত্ত এক পত্রে প্রার্থীতা প্রত্যাহারে ইউচুফ উল্লেখ করেন, আমি মানিকছড়ি কাঠ ও জ¦ালানী কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতির ৬ষ্ঠ ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন ২০২২ ইং এর সভাপতি প্রার্থী হই। আগামী ০৩/০৮/২০২২ইং তারিখ উত্ত সমিতি নির্বাচনের দিন ধার্য্য করা হয়। উক্ত নির্বাচনে ৩জন সভাপতি পদপ্রার্থীর মধ্যে আমি সভাপতি পদে নির্বাচন করার জন্য ইচ্ছা পোষণ করি।
বর্তমানে সংগঠনের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে একজন সৎ ও যোগ্য ব্যক্তি চেয়ার প্রতিকের প্রার্থী মোঃ লোকমান হাকিমকে সমর্থন করলাম। অতএব, মহোদয় উল্লেখিত বিষয়ের আলোকে সমিতির নিয়ম মোতাবেক আমাকে সভাপতি পদপ্রার্থী হইতে অব্যাহতি দানে সদয় মর্জি হয়।
এদিকে এরই মধ্যে উক্ত সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই অন্যকোনো প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় সাধারণ সম্পাদক পদে ইকবাল হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ইউসুফ বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। আগামী ৩ আগস্ট এ সংগঠনের কার্যকরী কমিটির বাকি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২ জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় বাকি ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নয় পদে প্রার্থী হয়েছেন ১৪ জন। সভাপতি পদে লড়ছেন সাপছড়ি ইউপি সদস্য লিটন বড়ুয়া ও কাঠ ব্যবসায়ী লোকমান হাকিম। ইতিমধ্যেই সভাপতি পদে প্রার্থীতা প্রত্যাহার করে ক্লিন ইমেজের পরিচিতি থাকা লোকমান হাকিমকে(চেয়ার প্রতিক) অন্যতম প্রভাবশালী প্রার্থী ইউচুফ নিজে সমর্থন জানানোয় তার জয়ের সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সমিতির সদস্যরা।
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) à...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং à...বিস্তারিত
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited