নিজস্ব প্রতিবেদক | ০৪:১৯ পিএম, ২০২২-০৭-২৪
টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। শনিবার (২৩জুলাই) এই শ্রদ্ধাঞ্জলী নিবেদনের সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাবেক কমিটির একঝাঁক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এরআগে টুঙ্গিপাড়া পৌছেই প্রথমে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার পরিদর্শন ও সমাধি সৌধে পুষ্প স্তবক অর্পন করেন এবং সহকর্মীদের সাথে নিয়ে ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন।
এসময় স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যেমন এনে দিয়েছিলেন, তেমনি স্বাধীনতার পর পার্বত্য জনগণের জীবন মান উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠনের উদ্যোগ নিয়েছিলেন।
আজকে বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু পার্বত্যবাসীর উন্নয়নের জন্য তার স্বপ্নের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড়ের প্রতিটি পল্লীতে জনগণের জীবনমান উন্নয়নে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ের তৎকালীন অস্থিতিশীল পরিবেশকে শান্ত করার জন্য মহান উদ্যোগ নিয়েছিলেন। তারই ফলস্বরুপ বর্তমানে পাহাড়ে উন্নয়ন কর্মকান্ড এগিয়ে চলছে। আমি জাতির পিতা বঙ্গবন্ধুর ও তার পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করছি।
পরে তিনি সহকর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু কমপ্লেক্স’র অভ্যন্তরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও পাঠাগার পরিদর্শন করেন।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited