নিজস্ব প্রতিবেদক | ১০:২৮ পিএম, ২০২২-০৭-২১
রুমায় উপজেলায় বাড়ি থেকে ডেকে নবাগত ইউপি সদস্য মংসাচিং মারমা (৫০) ও মংমং চিং মারমা (৩০) নামের দুই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা নিয়ে গেছে সে ব্যাপারে জানা যায়নি।
ঘটনাটি ব্যাপারে নিশ্চিত করেন গ্যালেঙ্গ্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো।
বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে রুমা উপজেলায় ৪নং গ্যালেঙ্গ্যা ইউনিয়নের পানতলা পাড়া থেকে তাদেরকে অপহরণ করা হয়।
তারা হলেন- রুমা উপজেলায় গ্যালেঙ্যা ইউনিয়নে ৬ নং ওয়ার্ডের নবাগত চেয়ারম্যান মংসাচিং মার্মা (৫০) ও মংমং চিং মারমা (৩০) তারা পানতলার পাড়া বাসিন্দা।
ঐ এলাকার ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, পূর্ব থেকে সাবেক মেম্বার ও নবাগত ইউপি সদস্য সাথে জমি বিরোধ ছিল। এই ঘটনাটি জেরে দুপুরে সাবেক মেম্বার নবাগত মেম্বার বাড়িতে এসে দিন দুপুরে বাড়ি থেকে তাদের দুইজনকে ডেকে নিয়ে যায়। বিকালে পর্যন্ত তারা বাড়িতে না ফিরলে এলাকার শুরু হয় তোলপার।
তিনি আরো জানান, ঐ এলাকার সাবেক ইউপি সদস্য তাদেরকে নিয়ে গেছে বলে তার সহধর্মিণী তাকে জানিয়েছেন । তবে এই পর্যন্ত তারা ফিরে আসেনি বলে জানিয়েছেন ঐ এলাকার ইউপি চেয়ারম্যান।
রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর জানান, অপহরণ ব্যাপারে পরিবারের লোকজন থানায় এসে মামলা করেছে। তদন্তের পরে বিস্তারিত জানানো যাবে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited