নিজস্ব প্রতিবেদক | ০৩:২৬ পিএম, ২০২২-০৭-১৮
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গোলাগুলিতে উত্তম কুমার ত্রিপুরা (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলা তাইন্দং ইউনিয়নের সুকুমার কার্বারি পাড়ায় এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে একটি একে ২২রাইফেল, তিন রাউন্ড তাজা গুলি, ৩১ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করে বিজিবি’র যামিনী পাড়া জোন।
এ ঘটনায় পাহাড়ের আ লিক দুই আ লিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসীথ) এবং ইউপিডিএফ গণতান্ত্রিক এর নাম উঠে আসলেও এমন ঘটনার সাথে ইউপিডিএফ গণতান্ত্রিক জড়িত নয় বলে জানান সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে জানান, ঐ এলাকায় ইউপিডিএফ গণতান্ত্রিক এর সক্রিয়তা নেই।
অপরদিকে-ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ প্রসিত) জেলা সংগঠক অংগ্য মারমা এ ধরনের ঘটনার নিন্দা জানান। একই সাথে সকালে মুখোশধারীদের অতর্কিত হামলা স্থানীয় যুবক উত্তম কুমার নিহত হয়েছে বলে জানান। নিহত উত্তম কুমার ত্রিপুরা স্থানীয় হেডম্যান পাড়ার সুনীল ত্রিপুরার ছেলে বলে জানা যায়।
নিহত যুবক ইউপিডিএফের কেউ নয় জানিয়ে গুলিতে ইউপিডিএফের এক কর্মী আহত হয়েছে বলেও জানান ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্য মারমা।
ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ হয়ে নিহত উত্তম কুমার ত্রিপুরার (২৬) লাশ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। খবর পেয়ে বিজিবি যামিনী পাড়া জোন অধিনায়ক ল্যাফটেন্ট কর্ণেল এবিএম জাহিদুল করিম'র নেতৃত্বে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি একে ২২রাইফেল, তিন রাউন্ড তাজা গুলি, ৩১ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহতের লাশ উদ্ধারসহ পুলিশের পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited