নিজস্ব প্রতিবেদক | ১২:০১ পিএম, ২০২২-০৭-১৬
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের গঙ্গারাম দুলুছড়ি এলাকায় নিজ বাড়ী থেকে অস্ত্র ঠেকিয়ে সাবেক ইউপিডিএফ কর্মী রবিন চাকমা (৪০) ওরফে গুরোয়ে কে তুলে নিয়েগেছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস সন্তু লারমা দলের সশস্ত্র সন্ত্রাসীরা।
ইউপিডিএফ সাজেক ইউনিয়নের সমন্বয়ক আর্জেন্ট চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন ১৫ জুলাই সুক্রবার রাত দশ ঘটিকায় জেএসএস সন্তু দলের ক্যাডার চিনু মারমার নেতৃত্বে ৭/৮ জনের একটি সশস্ত্র দল রবিন চাকমার বাড়িতে হানা দিয়ে তাকে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যায়, এখন পর্যন্ত তার কোন হদিস মেলেনি।
রবিন চাকমা ওরফে গুরেয়া বিগত পাঁচ বছর আগে ইউপিডিএফের রাজনৈতিক দলের সাথে কাজ করতো দীর্ঘদিন থেকে দলের বাহিরে থেকে সামান্য ব্যাবসা বানিজ্য করে চলছিলো কিন্তু গত রাতে সন্ত্রাসীরা তাকে অপহরণ করছে।
জেএসএস সন্তু দলের বাঘাইছড়ি কমিটির সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা ওরফে দিপবাবু এই অভিযোগ অস্বীকার করে বলেন, সাজেকে আমাদের সাংগঠনিক কার্জক্রম নেই এই অপহরণের সাথে জেএসএস সন্তু জড়িত নয়।
এদিকে ঘটনার প্রায় প্রায় ২৪ ঘন্টা সময় পার হলেও রবিন চাকমার এখনো কোন সন্ধান না মেলায় উৎকন্ঠায় রয়েছে তার পরিবার। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল আলম বলেন আমরা এখনো কোন লিখিত অভিযোগ পায়নি, তবে পুলিশের পক্ষ থেকে সাজেক সহ মাচালং এলাকায় নজরধারী বৃদ্ধি করা হয়েছে।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited